Posts

Showing posts from May, 2018

রকেট উৎক্ষেপণ স্থগিত করা হয় কেন?

Image
বাংলাদেশের ইতিহাসে মহাকাশ জয়ের কাহিনী লিখিত হওয়ার ৪২ সেকেন্ড আগে এসে আটকে গেলো তা। কারিগরি জটিলতায় ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। ২০১৭ সালে তারিখ ঠিক করেও একবার দুইবার নয়, ছয়বার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ পিছিয়েছে। এবার নিয়ে আক্ষেপ বেড়ে দাঁড়ালো সপ্তমে।   স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) উৎক্ষেপণের কথা ছিলো। পরে সময় আরও ১৫ মিনিট বাড়িয়ে ৫টা ২ মিনিটে উৎক্ষেপণের কথা বলা হয়। তবে ৫টা ৭ মিনিটে উৎক্ষেপণের স্থগিতের কথা জানায় স্পেসএক্স। ঠিক কী কারণে স্যাটেলাইটটি উৎক্ষেপণ স্থগিত করা হলো তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানায়নি তারা।   এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ মিনিটের উৎক্ষেপণ পুরোপুরিভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ করে। কম্পিউটার স্বাভাবিক হিসেব-নিকেশের বাইরে কিছু দেখলেই উৎক্ষেপণ বাতিল করে দেয়। আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে তা বাতিল করা হয়। স্পেসএক্স...

মোস্তাফিজ সুযোগ পাবেন?

Image
আইপিএলের শুরুতে মুম্বাইয়ের একাদশে নিয়মিত ছিলেন মোস্তাফিজ। দল হেরেছে। একাদশ থেকে বাদ পড়ার পরপরই দল জেতা শুরু করল। দুর্ভাগ্যই বলতে হবে বাংলাদেশি পেসারের। জয়ের ধারায় থেকে মুম্বাই পেস বোলিংয়ে পরিবর্তন আনবে—এমন সম্ভাবনা ক্ষীণই। হার, হার, হার, জয়, হার, হার—মোস্তাফিজুর রহমান যে ছয়টি ম্যাচ খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ানস জিতেছে মাত্র একটি। মোস্তাফিজের কপালও বটে, ডাগআউটে তাঁর ঠিকানা হতেই জিততে শুরু করল মুম্বাই। জয়, হার, জয়, জয়, জয়—প্রায় নিভতে বসা মুম্বাইয়ের শেষ চারের আশার সলতে ভালোভাবেই জ্বলছে। জয়ের ধারায় থাকা মুম্বাই কি পেস বোলিংয়ে শিগগিরই কোনো পরিবর্তন আনবে? সে সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। সেটিই যদি হয়, শেষ চারের আগে বাকি তিন ম্যাচে মোস্তাফিজকে একাদশে দেখার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণই। ম্যাচে সুযোগ পাবেন কি পাবেন না, সেটি আগ থেকে জানার উপায় নেই। মোস্তাফিজ নিজেও নিশ্চিত নন কবে তিনি ফের সুযোগ পাবেন। আশায় থাকা ছাড়া এই মুহূর্তে তাঁর কিছু করারও নেই। তিনি শুধু এতটুকুই বলতে পারছেন, পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন। ক্রিকেটীয় হিসাব–নিকাশের নিরিখে মোস্তাফিজের সে আশা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। মুম্বাই যে ন...

বয়স ২৭ থেকে বাড়িয়ে ২৮ বছর করেছেন শেখ হাসিনা

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই তোমরা সমঝোতার মাধ্যমে তোমাদের নেতৃত্ব নির্বাচন কর।’ তিনি বলেন, ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার বয়স ২৭ বছর করা হয়েছিল। এই কমিটি নয় মাস বেশি সময় থাকায় বয়স এক বছর বাড়িয়ে দেওয়া হলো। আজ শুক্রবার ছাত্রলীগের ২৯তম সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। এক বছর বয়স বাড়ানোর কারণে এখন সর্বোচ্চ ২৮ বছর বয়সীরা ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবেন। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ২০১১ সালে ছাত্রলীগের ২৭তম সম্মেলনের মাধ্যমে বদিউজ্জামান সোহাগকে সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি চার বছর পর দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে ২৮তম সম্মেলনে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের জন্য দুই বছর বাড়িয়ে বয়সসীমা ২৯ বছর করে দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত সময়ের নয় মাস পর। কেউ যেন বঞ্চিত না হন, এ কারণে এবার ছাত্রলীগের নেতৃত্বের বয়স ২৭ থে...